1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেএমপি কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ইসলামী আন্দোলন খুলনার নেতৃবৃন্দের সাক্ষাত - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

কেএমপি কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ইসলামী আন্দোলন খুলনার নেতৃবৃন্দের সাক্ষাত

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || বর্তমান দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ আজ বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কেএমপির কমিশনার মোঃ মোজাম্মেল হক ও কেএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, স্বৈরশাসক সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। থানা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।এমন পরিস্থিতিতে প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা।

বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ওপর দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। দীর্ঘ সময় ধরে যেসব অনিয়ম, অবিচার ও সংকট তৈরি হয়েছে, এসব নিরসন করতে হবে এবং স্বৈরাচার সরকারে যারা দালাল হিসেবে প্রশাসনে কাজ করেছে তাদের অপসারণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অনাস্থা দীর্ঘদিনের। নানা কারণে জনমনে তাদের ওপর ক্ষোভ আছে, যার তীব্র বহিঃপ্রকাশ ঘটেছে এবারের আন্দোলনে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তবে প্রাথমিকভাবে সারা দেশে লুটপাট, হামলাসহ বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে প্রশাসনকে এই আহ্বান জানিয়েছেন।
প্রশাসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের বিভিন্ন উপাসনালয় ও ট্রাফিকের কাজের ভূয়সী প্রশংসা করেন।

এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক আবু গালিব, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ মমিনুল ইসলাম, আলহাজ্ব মোঃ কবির হোসেন, ইসলামী যুব আন্দোলনের নগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে স্থানীয় থানার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।