1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর সদর আ লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম আটক - Khulnar Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোহাগড়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির নড়াইল প্রতিনিধির স্ত্রী স্বাস্থ্যকর্মী নিহত দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস সংবাদ সম্মেলনে জমি দখল ও হরিন টানা থানা ওসি ও ড্রাইভারের   সহযোগিতার অভিযোগ, তদন্ত দাবি ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

যশোর সদর আ লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৬৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক। এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।

শাহারুলের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার তিনি সহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়।ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক বলেন, হঠাৎ খবর আসে স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল এমন সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন শাহারুল। এমনকি সরকার পরিবর্তনের পরও তিনি আওয়ামী লীগের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছিলেন এবং বর্তমান সরকার ও বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।