মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।। যশোরের শার্শা সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ আলামিন (২৮) নামে এক যুবককে আটক করেছে। আটক আলামিন যশোর শার্শা উপজেলার ছোটনিজামপুর এলাকার ওলিয়ার রহমানের ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল ছোটনিজামপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন আলামিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশি কালে তার কাছ থেকে প্রতিটি প্রায় ১০ তোলা ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। পাচারকারী এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আটককৃত আলামিনকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।