নিউজ ডেস্ক।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া দুই বাক্যের একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন,“ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”প্রতিবেদন লেখার পর দেখা যায়, মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৯৬ হাজারেরও বেশি রিয়েক্ট জমা পড়ে। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি এবং এপর্যন্ত প্রায় ১৪ হাজারের বেশি ফেজবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন।
এর আগে মাতৃভাষা প্রসঙ্গে তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।