মোঃ ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি।।
খুলনা জেলার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় ভবতোষ মৃধা (খোকা) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।নিহত ভবতোষ মৃধা (খোকা) গিলাবাড়ি বাজারের পরিচিত ঔষধ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশের উদ্দেশ্যে ঘরের সিঁধ কেটে ভিতরে ঢোকে। পরে তারা ভবতোষ মৃধার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে আশপাশের লোকজন তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।