1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের তীব্র যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। এখন থেকে লাইসেন্স ছাড়া কোনো ভ্যান বা রিকশা শহরের রাস্তায় চলাচল করতে পারবে না। শুধুমাত্র যশোর পৌরসভার অনুমোদন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স থাকলেই তা চালানো যাবে। আগামী মাসের ১ তারিখ থেকে এই নিয়ম অমান্যকারী অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু হবে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মে ২০২৬ মাসের জেলার অপরাধচিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

সভায় শহরের যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কারণ অপ্রয়োজনীয় ও লাইসেন্সবিহীন ভ্যান-রিকশা।এখন থেকে পৌরসভার অনুমোদিত চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স উভয়ই থাকতে হবে। আমরা চাই যশোর শহর হোক যানজটমুক্ত ও নান্দনিক। এর জন্য সবার সহযোগিতা দরকার। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসানকে দ্রুত মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেন। একই সাথে বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এই কমিটি চালকদের যাচাই-বাছাই করে ৭ থেকে ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণ শেষে তাদের লাইসেন্স প্রদান করা হবে। বর্তমানে যশোর পৌরসভায় অনুমোদিত গাড়ির সংখ্যা প্রায় ৭ হাজার ৭০০টি।শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, যশোরকে সুন্দর ও নান্দনিক করতে শহরে প্রবেশের পথগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণমাফিক গাড়ি প্রবেশ করানো হবে। কোন সময় কোন রুটে কি ধরনের যানবাহন চলবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে।পাশাপাশি শহরের ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং রাস্তার দুই পাশের অবৈধ দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হবে। তিনি নাগরিকদের সচেতনতা ও আইন মানার মানসিকতা তৈরির প্রতি আহ্বান জানান।

যশোর পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান বলেন, পৌরসভার অনুমোদন ছাড়া কোনো ভ্যান-রিকশা রাস্তায় নামতে পারবে না। এছাড়া রাস্তার দুই পাশ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। তিনি বলেন, যানজটের কারণে পণ্য পরিবহনে দেরি হয় এবং ব্যবসার খরচ বাড়ে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শহরের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।সভায় বিগত মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হলেও কিশোর গ্যাং ও চোরাচালানের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান জোরদার এবং সীমান্তে চোরাচালান ও পুশইন রোধে বিজিবি ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও যশোর পৌর পার্কের নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়।সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়াত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ এবং র‌্যাবের এসপি রেজাউল হকসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আইন সবার জন্য সমান। আমরা কাউকে হয়রানি করতে চাই না।

তবে শহরের শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর দেশের অন্যতম পরিকল্পিত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে উঠবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।