এস.এম.শামীম, দিঘলিয়া।।দিঘলিয়ায় নারী বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
“Access to Justice for Women” শীর্ষক এ সভা যৌথভাবে বাস্তবায়ন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জিআইজেড বাংলাদেশ। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), খুলনা ইউনিট।
সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নারী অধিকারকর্মী ও স্থানীয় লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও আইনি সহায়তা প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা নারীদের জন্য সহজ ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করা গেলে নারীরা আরও বেশি উপকৃত হবেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।