1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি এক বিশেষ অভিযানে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যশোর ঝিকরগাছা থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা করোলা মডেলের প্রাইভেট কার এবং দুটি মোবাইল ফোন জব্দ করেছে ডিএনসি।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া এলাকার মৃত নওশের আলী মোড়লের ছেলে মোঃ বাবলুর রহমান (৫৫) এবং একই থানার বড় আঁচড়া মাঠপাড়া এলাকার মোঃ আজগার আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (৩৪)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (যশোর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিকে যশোর ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী বাজারস্থ শাপলা ব্রিকস’ প্রতিষ্ঠানের পূর্ব পাশে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি বিশেষ টিম অবস্থান নেয়। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা সন্দেহভাজন একটি প্রাইভেট কারের গতি রোধ করা হয়।পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ড এবং রানিং বোর্ডের ভেতরে অত্যন্ত নিখুঁত ও বিশেষ কৌশলে তৈরি বক্সের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারের অভিযোগে গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।

যশোরের মাদক দ্রব্য অধিদপ্তর সূত্র জানায় আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় সীমান্ত অঞ্চল থেকে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এবং চোরাচালান বন্ধে জেলাজুড়ে তাদের এই মাদকবিরোধী চিরুনি অভিযান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।