1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা, ১৭ জুন ২০২৬: দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ সাফল্যের ধারাবাহিকতায় অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে| সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী|

এ ধারাবাহিকতায় আজ বুধবার (১৭-০৬-২০২৬) ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরপিভিসমূহের ‘কিল-লেয়িং’ এর সূচনা করেন| এছাড়াও, অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং ডিইডব্লিউ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

বাংলাদেশ কোস্টগার্ডের আধুনিকায়ন এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ৫টি আরপিভি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়| ৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাবিশিষ্ট নির্মিতব্য প্রতিটি নৌযান ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে| প্রতিটি নৌযানে নেভিগেশন র‍্যাডার, জিপিএস, যোগাযোগ প্রযুক্তি, নাইট ভিশন ও বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামাদি সংযোজিত থাকবে| কম গভীরতায় চলাচলের উপযোগী ও উচ্চ গতি সম্পন্ন এ নৌযানসমূহ বাংলাদেশ কোস্টগার্ডের বহরে সংযোজনের মধ্য দিয়ে দেশের নদী, মোহনা এবং উপকূলীয় এলাকার সংকীর্ণ ও দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করা সম্ভব হবে| পাশাপাশি, কম গভীরতাসম্পন্ন জলপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, নজরদারি জোরদারকরণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা ও নদীপথ ব্যবস্থাপনায় কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি পাবে|

একইসাথে এ সকল এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং উদ্ধার কাজে আরপিভিসমূহ ব্যবহৃত হবে| উল্লেখ্য, ডিইডব্লিউ লিঃ-এর নিজস্ব সক্ষমতায় আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত| উন্নত প্রযুক্তি ও দেশীয় নির্মাণ সক্ষমতার সমন্বয়ে ভবিষ্যতে অধুনিক জাহাজ এবং প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ডিইডব্লিউ লিঃ এর কার্যক্রম অব্যাহত থাকবে|

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।