1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক

মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি?

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অভ্যন্তরে একটি চীনা কারখানায় তুলা থেকে সুতা তৈরির মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড’ নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার পর আহত শ্রমিককে হাসপাতালে নিতে প্রায় পৌনে এক থেকে এক ঘণ্টা দেরি করার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ব্যবহার না করে দীর্ঘ সময় পর প্রাইভেটকারে তাকে হাসপাতালে পাঠানোয় কারখানার সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

আহত শ্রমিকের নাম মোঃ গোলাম। তিনি মোংলা উপজেলার চাঁদপাই গ্রামের বাসিন্দা এবং ওই কারখানার শ্রমিক। দুর্ঘটনায় তার ডান হাতের কনুইয়ের নিচের অংশ কেটে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানার একাধিক শ্রমিক জানান, একটি মেশিনের বিপরীতে যে সংখ্যক শ্রমিক থাকার কথা, তার চেয়ে অনেক কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছিল। অতিরিক্ত কাজের চাপের কারণে হিমশিম খেয়ে ব্যতিব্যস্ত হয়ে মেশিন থেকে সুতা বা কাপড় সরাতে গেলে গোলামের হাত মেশিনের ব্লেডে কেটে পড়ে যায়। হাতের বিচ্ছিন্ন অংশটি মেশিনের ভেতরেই চলে যায়।

শ্রমিকদের অভিযোগ, ইপিজেডের নিজস্ব অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সুবিধা থাকা সত্ত্বেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর তাকে একটি প্রাইভেটকারে খুলনা পাঠানো হয়। খুলনা থেকে চিকিৎসকেরা তাকে ফিরিয়ে দিলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

শ্রমিকেরা আরও জানান, এর আগেও এই কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষ সব সময়ই নির্বিকার থাকে। এ বিষয়ে কেউ মুখ খুললে চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন।এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোঃ আবুল বাশার বলেন, গতকাল রাতে ওই ফ্যাক্টরির একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নেভানো হয়। তবে মেশিনটি বন্ধ করার পরও সেটির বেল্ট ঘুরছিল। ওই সময় গোলাম নামের ওই শ্রমিক মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে বেল্টে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং নিয়মমাফিক কোম্পানি থেকে সব ধরনের ক্ষতিপূরণ পাবে।

তিনি আরও বলেন, তিনি নিজেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীকালে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।