1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় আজ সোমবার ১৫ জুন রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।