1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৯৪ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম || খুলনার হরিণটানার একটি মসজিদের বারান্দায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদিন গোইন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) বিকেলে হরিণটানা থানার কৈয়া বাজার শ্রমবাজার থেকে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জগদীশকাটি গ্রামের কাশেম গেইনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হরিণটানা থানার এসআই বদিউর রহমান জানান, হত্যাকাণ্ডের দুই দিন আগে ডালিম গাজী জয়নাল আবেদিনের কাছ থেকে ২০০ টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

ঘটনার দিন ২৪ মে রাতে দুজনই হরিণটানা থানার জয়খালী এলাকার বায়তুল মামুর মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। গভীর রাতে জয়নাল আবেদিন ইট দিয়ে ডালিম গাজীর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলেন। পরে মৃত্যু নিশ্চিত করে তার কাছে থাকা তিন থেকে চার হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ আরও জানায়, হত্যার পর আত্মগোপনে চলে যান জয়নাল। তিনি বাগেরহাট, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় কাজ করলেও খুলনার শ্রমবাজারগুলোতে আর আসেননি। এ কারণে মামলাটির তদন্ত জটিল হয়ে পড়ে।

এসআই বদিউর রহমান বলেন,“ডালিম গাজী হত্যা মামলাটি ছিল অত্যন্ত রহস্যময়। আমরা কৈয়া, ডুমুরিয়া ও মোস্তর মোড়ের শ্রমবাজারসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাই। হত্যার আগের দিন জয়নালকে ডালিমের সঙ্গে কৈয়া বাজারে দেখা যায়।”

তিনি জানান,কৈয়া বাজারের এক ব্যক্তি ভিডিও ফুটেজ দেখে জয়নালকে শনাক্ত করলেও তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি। অবশেষে গত শনিবার বিকেলে তিনি কৈয়া বাজার শ্রমবাজারে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।

উল্লেখ্য, গত ২৪ মে খুলনার হরিণটানা থানার অন্তর্গত কৈয়া বাজারের জয়খালী সেতু সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহতের পরিবারের এক সদস্য অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।