মোঃ ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি।।সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে দু’টি নৌকা, মাছ শিকারের জালসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে সুন্দরবনের বাইনতলা খাল নামক স্থান হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।আটকরা হলেন উপজেলার গোলখালী গ্রামের তরিকুল সরদার (২১) শরিফুল ইসলাম (২৬) ওসমান সরদার (৬০) ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আ: রহমান (৩০)।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।