1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চিত্রা নদীর উপর ব্রিজ নির্মানের দাবিতে উত্তাল কুমীরডাঙ্গা-গাজীপুরের শত শত মানুষের মানববন্ধন ও সমাবেশ - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

চিত্রা নদীর উপর ব্রিজ নির্মানের দাবিতে উত্তাল কুমীরডাঙ্গা-গাজীপুরের শত শত মানুষের মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯০ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনা জেলার তেরখাদা উপজেলার অবহেলিত জনপদ হিসেবে পরিচিত ৩নং ছাগলাদাহ ইউনিয়নের কুমীরডাঙ্গা-গাজীপুর নামকস্থানে চিত্রা নদীর উপর পাকা ব্রিজ নির্মাণের দাবিতে কয়েক গ্রামের শত শত মানুষ রাস্তায় নেমেছে। দীর্ঘদিনের ভোগান্তি ও অবহেলার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ সম্প্রতি কুমীরডাঙ্গা বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে কুমীরডাঙ্গা-গাজীপুর এলাকায় চিত্রা নদীর উপর একটি টেকসই ব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের প্রতি জোর দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, চিত্রা নদীর দুই পাড়ে বসবাসকারী হাজারো মানুষের দৈনন্দিন জীবন যাত্রা আজও একটি ঝুঁকিপূর্ণ বাঁশ ও কাঠের সাকোর উপর নির্ভরশীল। নদীর পূর্বপাড়ে নির্ধারিত স্থানে রয়েছে কুমীরডাঙ্গা বাজার, কুমীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতি বাজার, ছাগলাদাহ ইউনিয়ন আদিলউদ্দিন স্মরণিক মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

অপরদিকে পশ্চিম পারে রয়েছে হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, মন্ডলগাতী কমিউনিটি ক্লিনিক, গাজীপুর প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। প্রতিদিন ভোর থেকে গভীররাত পর্যন্ত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের এই সাকো ব্যবহার করে চলাচল করতে হয়।
বছরের পর বছর ধরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তৈরী জরাজীর্ণ সাকো মেরামত করে
চলাচলের উপযোগী করে রাখার চেষ্টা করছে কিন্তু খরস্রোতা চিত্রা নদীর উপর নির্মিত এই ঝুকিপূর্ণ সাকো দিয়ে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক।

সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে এই সাকো দিয়ে যাতায়াত করতে গিয়ে এক কোমলমতী শিক্ষার্থী পানিতে পড়ে প্রাণ হারিয়েছে। এছাড়া অসংখ্য মানুষ নদীতে পড়ে আহত হয়েছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
অনেক শিক্ষার্থীর বই খাতা, শিক্ষা উপকরণ, নদীতে পড়ে নষ্ট হচ্ছে। বাজার থেকে ক্রয়কৃত পণ্য সামগ্রী প্রায়ই নদীতে পড়ে নষ্ট হয়। সমাবেশে কৃষকদের দুর্ভোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, নদীর পূর্বপারে অবস্থিত বিস্তীর্ণ ভূতিয়ার বিলে প্রতি মৌসুমে বিপুল পরিমান ধান উৎপাদন হয় কিন্তু উৎপাদিত ধান নদীর এক পার থেকে অন্য পারে পরিবহন করতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তী পোহাতে হয়।

ব্রিজ না থাকায় কৃষি উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ড মারাত্বকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় অভিভাবকরা বলেন, প্রতিদিন ছোটো ছোটো শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সন্তানদের নিরাপদ স্কুলে পাঠানো নিয়ে উদ্বেগে থাকতে হয় পরিবারের অভিভাবকদের।
অনেকে বলেন, নির্বাচন আসলে বিভিন্ন প্রার্থী ও জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দেন কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে আলোর মুখ দেখেনা। বছরের পর বছর ধরে আশ্বাসের বানী শুনে আসলেও তা আজ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

সমাবেশে বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, কুমীরডাঙ্গা-গাজীপুর এলাকায় চিত্রা নদীর উপর ব্রিজ নির্মাণেরবিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা দ্রুত প্রকল্প গ্রহণ করে সমস্যার সমাধানের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, একটি ব্রিজ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করবে না বরং শিক্ষা, কৃষি, ব্যবসা, বানিজ্য এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।
তাই জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর হাসান দারু, মোঃ ফেরদৌস ফারাজি, আবু হোরায়রা বিন বিন হাসমত আলী, মোঃ জোবায়ের হোসেন রুমেল, মোঃ আরিয়ান, মাওলানা সেকেল উদ্দিন, মোঃ মুকুল মোল্যা, মোঃ ওহাব মোল্যা, মোঃ আলমগীর মাস্টার ও মোঃ সাজ্জাদ মোল্যা।

বক্তাদের একটাই দাবি, কুমীরডাঙ্গা-গাজীপুরে চিত্রানদীর উপর অবিলম্বে একটি স্থায়ী ও আধুনিক ব্রিজ নির্মান করতে হবে। ব্রিজ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং দৌড়ঝাপ চালিয়ে যাবেন বলে জানান। বক্তারা উক্ত ব্রিজ নির্মাণে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।