1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা হত্যা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল-২৬) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত গৌরী অধিকারী (৭৫) মৃত সাহাপাড়ার কালীপদ অধিকারীর স্ত্রী। সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। এলাকা জনমানুষের ভীড় বাড়তে থাকে। খবর পেয়ে সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এবং অভিযুক্ত দীপ্তি রাণী (৫০) ওরফে সাধনা অধিকারীকে আটক করে। এলাকাবাসী হতবাক-কীভাবে মেয়ে তার মায়ের প্রতি এমন নির্মম হতে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে অবস্থানকালে গৌরী অধিকারীকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মানসিক ভারসাম্যহীন মেয়ে দীপ্তি অধিকারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে অভিযুক্তের মানসিক সমস্যা থাকার কিছু প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ স্পষ্ট হবে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করা যাবে।
স্থানীয়দের ভাষ্য, গৌরানী রানী ছিলেন অত্যন্ত সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ। তার এমন পরিণতি হবে এটা কারোরই কাম্য ছিল না।

সমাজের সচেতন মহল বলছে, পারিবারিক সম্পর্কে অবক্ষয় ও মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়গুলোকে আরও গুরুত্ব দেয়া জরুরি। তা না হলে এমন মর্মান্তিক ঘটনা সমাজে আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার সঠিক তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।