1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫

  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদন।।খুলনার তেরখাদায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার ২৫ এপ্রিল সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম ৫৬ তেরখাদা এলাকার ইকরাম শেখের ছেলে। তিনি সাইফুল গ্রুপের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।সংঘর্ষে আহত হয়েছেন মো. হিজমুল্লাহ সোহেল রানা ৪০, নূর শেখ ৫৫, মুসা শেখ, মফিজুর রহমান ৪৫ ও আলী হুসাইন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে নুর আলম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষ মধুপুর ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক সাইফুল গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল ৩০, সাইফুল ৩৫, আরিফ ২৬ ও রিয়াজ ২৮ সহ ২০-২৫ জন অংশ নেয় বলে দাবি করা হয়েছে।এ বিষয়ে বিএনপির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান,দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।