1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার শেয়ার হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি।। যুব সমাজের ক্ষমতায়ন এবং সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ওয়াইল্ডটিম (WildTeam)-এর উদ্যোগে মঙ্গলবার সকালে খুলনার দাকোপ উপজেলার তালুকদার আখতার ফারুক মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিদ্যালয়ের নির্ধারিত কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সুন্দরবন সংরক্ষণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের প্রতিনিধি শাহ মো. আব্দুল্লাহ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য স্বপন কবিরাজ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ওয়াইল্ডটিমের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মণ্ডল।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবন দেশের উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, “সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের মতো কাজ করে। তাই এই বন রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। হরিণ শিকার বন্ধ, বনজ সম্পদের অপব্যবহার রোধ এবং বাঘ-মানুষ সংঘাত কমানোর মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ আরও শক্তিশালী করা সম্ভব।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সুন্দরবন সংরক্ষণে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।