1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।প্রধানমন্ত্রী হয়ে প্রথম বার যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যশোর শার্শার উলাশীতে তার বাবা জিয়াউর রহমানের খনন করা মৃতপ্রায় ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।সফরসূচি অনুযায়ী, আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।তার আসাকে ঘিরে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নতুন রূপে সেজেছে যশোর ও উলাশী।

দলটির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।জিয়া খাল উলাশী ও রঘুনাথপুর গ্রামের মুখ থেকে শুরু হয়ে যদুনাথপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। উলাশী যদুনাথপুর সারথী প্রকল্পের অংশ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কাজ শুরু করেছিলেনসরেজমিনে দেখা গেছে, যশোর থেকে উলাশী জিয়া খাল যাওয়ার পথ এবং যশোর শহরের যেসব পথে তারেক রহমান যাবেন সেসব পথ সংস্কার করা হয়েছে।খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে সভামঞ্চ ও প্ল্যাটফর্ম তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে।এছাড়া জীর্ণদশা কাটিয়ে নুতন রংয়ে সেজেছে উলাশী ডাকবাংলো। প্রতীক্ষার প্রহর গুনছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন জানিয়েছেন, আজ যশোরের শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে খাল খননের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে যশোর যাবেন।পরে ১১টা ৩০ মিনিটে উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খাল খননের শুভ উদ্বোধন করবেন।পরে অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থানে গিয়ে হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।পরে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ১টা ৫০ মিনিটে যশোর সার্কিট হাউসে বিরতি নিবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।