1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের ফকিরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত “দেশব্যাপী নদী-নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সাতবাড়িয়া খাল পুনঃখনন শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে কাজ করছে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং জলাবদ্ধতা কমে।

তিনি আরও বলেন, খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। এর ফলে এলাকার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, খনন কাজ যেন সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে খালটি ভবিষ্যতে দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।