1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
একটি দল ধর্মকে ব্যবহার করে নারীদের আবেগ ও বিশ্বাসের সাথে প্রতারণা করছে - কাজী খায়রুজ্জামান শীপন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

একটি দল ধর্মকে ব্যবহার করে নারীদের আবেগ ও বিশ্বাসের সাথে প্রতারণা করছে – কাজী খায়রুজ্জামান শীপন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৯৪ বার শেয়ার হয়েছে

মোরেলগঞ্জ(বাগেরহাট)  প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা দলের নেত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান  জানিয়েছেন (বাগেরহাট -৩) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন  ।  তিনি বলেন, নারীরা যদি মোরেলগঞ্জ-শরনখোলার প্রতিটি  এলাকায় সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়ান, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। মহিলা দলের নেত্রীদের ঘরে-বাইরে সমান ভাবে কাজ করতে হবে।

শুক্রবার(২৪ অক্টোবর)  উপজেলার চিংড়িখালী ইউনিয়নে মহিলা দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

কাজী খায়রুজ্জামান শিপন  আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সবসময় বলতেন মন্দিরে যাওয়া হারাম আর সেই দলের নেতারা এখন মন্দিরে গিয়ে ধর্মের ব্যাখ্যা দেয়।

কাজী শিপন নারীদের উদ্দেশ্যে  বলেন, দেশে ধর্মভিত্তিক একটি দল সংগঠন ধর্মের আড়ালে প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিশেষ করে নারীদের বেহেস্তের টিকিট বিক্রির নামে বিভ্রান্ত করা হচ্ছে, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে তারা নারীদের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগাচ্ছে। বেহেস্তের টিকিট বিক্রি বলে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে, অথচ প্রকৃতপক্ষে তারা লুটপাট ও স্বার্থ হাসিলের জন্য কাজ করছে। এ ধরনের প্রতারণা শুধু সমাজকে বিপথে নিচ্ছে না, বরং ধর্মকেও অপমানিত করছে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, এইসব ভন্ড চক্রের ফাঁদে পা না দিয়ে সচেতন হতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপপ্রচার ও প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে এবং জনগণের পাশে আছে। নারীদের সঠিক পথে সংগঠিত হলে প্রতারণামূলক চক্রগুলো ধ্বংস হয়ে যাবে। বাড়িতে বাড়িতে গিয়ে তারেক রহমান ও ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানান।

উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,পৌর বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।