1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত ‎ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত ‎

  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

এস.এম শামীম দিঘলিয়া || উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ১৯ মে সোমবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়।

আশ্বাস প্রকল্পের আওতায় ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস ।

‎আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও ডায়লগ সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, অনগ্রসর জনপদ ও প্রত্যন্ত অঞ্চলের লোকজন দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদগামী হয়ে থাকেন। এই মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের কাজ করতে হবে।

প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে কাজ করতে হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাচার বিষয়ক তথ্য প্রদান এবং আলোচনায় উদ্বুদ্ধ করবে।
‎সভায় উপজেলায় পাচার এর বর্তমান পরিস্থিতি, সারভাইভার এর অভিজ্ঞতা বিনিময়, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা বিষয়ক কার্যক্রমে সিটিসি’র অংগ্রহণ নিশ্চিতকরণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহ আলম, সমাজ সেবা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম ফরিদ আক্তার, ম্যারেজ রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, শিক্ষক হুমায়ন কবির, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিটিসি সদস্য মাবিয়া খাতুন প্রমুখ।

‎ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “আগুন পাখি” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।