1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় কোরবানীর জন্য এক লাখ ৬৩ হাজার ৩১টি পশু প্রস্তুত - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

খুলনায় কোরবানীর জন্য এক লাখ ৬৩ হাজার ৩১টি পশু প্রস্তুত

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সভায় জানান, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা এক লাখ ৬৩ হাজার ৩১টি, এর বিপরীতে চাহিদা এক লাখ ৫৬ হাজার দুইশত ২৮টি এবং উদ্বৃত্ত থাকবে ছয় হাজার সাতশত ৪৬টি।

এছাড়া সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কয়রার ৩৬ জন ও তেরখাদা উপজেলার ২০ জন সুফলভোগীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের মাসিক সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

রবিবার (১৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উদযাপনের সময় আইনশৃঙ্খলার অবনতি প্রতিরোধে এখন থেকে সজাগ থাকতে হবে। আমরা ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে গিয়েছি। বিভিন্ন দপ্তরের আওতায় চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে উদ্যোগী হওয়া প্রয়োজন।

খুলনাসহ সারাদেশেই গ্রীষ্মের তাপদাহ চলমান। এসময়ে নিজেরা যেমন স্বাস্থ্য সচেতন থাকতে হবে তেমনি পথচারী ও সাধারণ মানুষের জন্যেও রাস্তার পাশে বা সরকারি দপ্তরগুলোর সামনে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রাখা যেতে পারে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান সভায় জানান, গতকাল ও আজ সকালে খুলনার ডুমুরিয়া এলাকায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গতকালের দুর্ঘটনাটি মূলত যানবাহন রাস্তার ভাঙ্গা স্থান পার হতে গিয়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর হাট সংশ্লিষ্ট ব্যবস্থাপনা যথাযথভাবে হওয়া প্রয়োজন। একই সাথে যেখানে সেখানে হাট স্থাপনের প্রবনতা প্রতিরোধ করা আবশ্যক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির সভায় জানান, খুলনা মেডিকেল কলেজকে কেন্দ্র করে দালাল চক্র ও নিম্নমানের অ্যাম্বুলেন্সের দৌরাত্যের বিষয়টি কেএমপি পুলিশ কমিশনারকে অবহিত করা হবে। আশা করা যায়, সকলের সহযোগিতায় বিষয়টির সমাধান করা সম্ভব হবে।

মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথের অবৈধ স্থাপনা বার বার উচ্ছেদ করার পরেও আবার নতুন করে তৈরি করা হয়, এটি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া দরকার। আসন্ন ঈদের সময় মোটারসাইকেলে দুরপাল্লার যাত্রা নিরুৎসাহিত করতে হবে।

খুলনা নগরীর সড়ক-ড্রেনের চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নের সময় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা যথাসম্ভব পরিহার করা দরকার। এতে যানজট কমতে পারে।

সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ডেপুটি সিভিল সার্জান ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।