1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে মৎস্য ঘের স্থাপন নীতিমালা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

কেশবপুরে মৎস্য ঘের স্থাপন নীতিমালা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন ও পরিচালনা করার অপরাধে তিন ঘের মালিককে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার ১৬ মে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরে অভিযান চালিয়ে পৃথক-পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলায় ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার বিভিন্ন মৎস্য ঘেরে অভিযান চালিয়ে মৎস্যঘের স্থাপন নীতিমালার নির্দেশনা অমান্য করার অপরাধে ঘের মালিক মাগুরখালী গ্রামের মেহেদী হাসান (৩২) কে পাঁচ হাজার, সুজাপুর গ্রামের শিমুল হোসেন (৩২) কে দশ হাজার এবং আজাদের ঘেরের ম্যানেজার কন্দর্পপুর গ্রামের রবিউল ইসলাম (৩৮) কে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৯ এর বিভিন্ন নির্দেশনা অমান্য করে ঘের স্থাপন করার অপরাধে তিন ঘের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নীতিমালার বাহিরে কেউ যদি মৎস্য ঘেরে ভুগর্ভস্থ থেকে পানি উত্তোলন এবং সরকারি রাস্তার চেয়ে ঘেরের বেড়িবাঁধ উঁচু করে ঘের স্থাপন বা পরিচালনা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষা মৌসুমেও এ উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য মৎস্য ঘের স্থাপন নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।