1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৯ বার শেয়ার হয়েছে

মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি||বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে গত ১৪মে বুধবার জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের সহকারি ডিআইজি ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির প্রোগ্রাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির (সংগঠন, গবেষণা ও মূল্যায়ন) সদস্য ড.খ,ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির সদস্য মেহনাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা হেডঃ পাইঃ মাঃ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মন্ডল। ইতিপূর্বে পুষ্পিতা মন্ডল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে চেম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার সাফল্যের পিছনে পিতা- মাতা, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস শিক্ষক ও উপজেলা প্রশাসনের অসামান্য অবদান রয়েছে বলে পুষ্পিতা মন্ডল জানায়।

সে বাটিয়াঘাটা থানা মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মায়া মন্ডলের কন্যা। অন্যদিকে তার এই সাফল্য শুধু বটিয়াঘাটা উপজেলা নয় সারা বাংলাদেশের সাফল্য বলে জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। তিনি পুষ্পিতা মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।