1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় পাট ও বস্ত্রকল শ্রমিকদের ৭ দফা দাবি - সংবাদ সম্মেলনে, কর্মসূচি ঘোষণা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

খুলনায় পাট ও বস্ত্রকল শ্রমিকদের ৭ দফা দাবি – সংবাদ সম্মেলনে, কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বেসরকারি পাট, সুঁতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি-১০) খুলনায় সাত দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ মিল চালু, ন্যূনতম মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ।

এসব দাবিতে ১৬ মে থেকে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

১৪ মে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি গোলাম রসুল খান, আজিজুল ইসলাম ফরাজী, সাইফুল্লাহ তারেক, মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

সংগঠনের নেতারা বলেন, একদিকে রাষ্ট্রীয় অর্থে গড়ে তোলা বেসরকারি পাট ও টেক্সটাইল মিলগুলো নানা অজুহাতে বছরের পর বছর বন্ধ, অন্যদিকে শ্রমিকেরা পাচ্ছেন না ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার বা সামাজিক নিরাপত্তা। মিল মালিকরা সরকারের প্রণোদনা বা ঋণ সুবিধা নিয়ে অন্য খাতে বিনিয়োগ করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করছেন না।

দাবিসমূহ:

১) বন্ধ মিল চালু করতে হবে, ২) চূড়ান্ত হিসাবসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, ৩) ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে, ৪) শ্রমিকদের স্থায়ীকরণ ও তাদের সব আইনানুগ সুবিধা দিতে হবে, ৫) সর্বনিম্ন ১৫ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে, ৬) রেশনিং, প্রসূতি ভাতা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ চালু করতে হবে, ৭) দুই ঈদে দুটি উৎসব বোনাস নিশ্চিত করতে হবে।

ঘোষিত কর্মসূচি:

১৬ মে বিকেল ৪টায় সোনালী জুট মিল গেট থেকে জনতা মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল, ২০ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও অনশন, দাবি পূরণ না হলে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি

নেতারা আরও বলেন, শ্রমিকরা বারবার আন্দোলন করেও আশ্বাস ছাড়া কিছু পায়নি। কর্মসংস্থান ও উৎপাদনহীনতা দুই দিক থেকেই এই অব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই অবিলম্বে এই খাতকে সচল করে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।

সংবাদ সম্মেলন থেকে তাঁরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গণমাধ্যমসহ সব মহলের সহানুভূতি প্রত্যাশা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।