1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ঝিকরগাছার গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

যশোর ঝিকরগাছার গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি||ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ফুল বেচাকেনা বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি কার্যকর করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গদখালী ফুল ব্যবসায়ী ও বিপণনের সঙ্গে জড়িত সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে গদখালীতে যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে রাস্তা থেকে ১০ মিটার সীমানার মধ্যে ফুলসহ যেকোনো ধরনের বিপণন কার্যক্রম ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

ওই সড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণ মৃত রেইনট্রিগাছ রয়েছে। একই সঙ্গে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকা-খুলনা-যশোর যোগাযোগ স্থাপনকারী ভীষণ ব্যস্ততম মহাসড়ক হওয়ায় রাস্তার ওপরে জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ওই রাস্তার পাশে এবং মৃত রেইনট্রিগাছের নিচে ফুল ব্যবসায়ীদের সমাগম বড় ধরনের বিপদের আশঙ্কা বলে মনে করে উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর, যশোর। এই শঙ্কার কথা চিন্তা করে সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে গদখালী ও পানিসারায় সরকারি খরচে স্থাপন করেছে দুটি ফুল বিপণনকেন্দ্র।

ফুল ব্যবসার সঙ্গে জড়িত সর্বসাধারণকে কৃষি বিপণন অধিদপ্তর নির্মিত ফুল বিপণনকেন্দ্র ও এর সন্নিকটে ফুল ব্যবসা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অমান্য করলে গদখালীতে ফুল ব্যবসার সঙ্গে জড়িত সব ধরনের সমিতিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। যশোর জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান,দীর্ঘদিনের প্রচেষ্টায় এবার গদখালী বিপণনকেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে। নতুনভাবে আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করায় যোগাযোগ সহজ হবে। তাছাড়া, গদখালী বাজারে যেখানে ইজারা মূল্য ৬ লাখ টাকা, সেখানে বিপণনকেন্দ্রে টোল খরচ মাত্র ১ লাখ ১৮ হাজার টাকা—যা কৃষক ও ব্যবসায়ীদের জন্য লাভজনক। ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সরকারি উদ্যোগে বিপণনকেন্দ্র চালু হওয়ায় বহু কৃষক উপকৃত হবেন।

তবে পানিসারার কেন্দ্রটি রাজনৈতিক বাধার কারণে এখনও বন্ধ রয়েছে। এর দ্রুত রাজনৈতিক সমাধান প্রয়োজন। বলা যায়, মহাসড়ক ঘেঁষে চলা ফুলবাজারকে সরিয়ে আধুনিক বিপণন ব্যবস্থায় রূপান্তরের এই পদক্ষেপ ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত বাজার ব্যবস্থার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

সফল বাস্তবায়ন হলে উপকৃত হবেন হাজারো ফুলচাষি, বাড়বে বাণিজ্যের পরিধিও।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।