1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ডাকাতিয়া খাল ইজারা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ! থানায় মামলা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

খুলনায় ডাকাতিয়া খাল ইজারা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ! থানায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার চালনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিলের ইজারা ডাক দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং খুলনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বিকেলে পুনরায় ওই দুইগ্রুপ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থানা পুলিশের এএসআই আজাহার উদ্দিনসহ ৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে এএসআই আজাহার উদ্দিনের মাথায় ইটের আঘাত লাগে এতে তার মাথার হাড় ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার ভোরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অতি‌রিক্ত পু‌লিশ সুপার (দাকোপ-ব‌টিয়াঘাটা) সার্কেল ম‌ফিজুর রহমান বলেন, ‘প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং দাকোপ থানায় মামলা করা হয়েছে।

এ ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলা মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ওই এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।