1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৭ বার শেয়ার হয়েছে

বেনাপোল প্রতিনিধি || বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ‍্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১১) মে সকাল১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে। নিহত  ইসমাইল হোসেন বেনাপোল বলফিল্ড এর সামনে সাদ্দাম হোসেনের মোটরসাইকেলের গ্যারেজে শ্রমিকের কাজ করতো।

ঘটনা সূত্রে জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমূখে  ধান বোঝাই একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামী বলেন,  ধান বোঝাই একটি ট্রাকটর যশোর অভিমূখে যাওয়ার প্রাক্কালে, বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন  নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।