1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৫ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা  প্রতিনিধি ||খুলনার কয়রায় এক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময় নুরুল ইসলাম মোড়ল নামে এক শিক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মুূদি দোকানদার মুজাহিদ ইসলাম লাটিমের বিরুদ্ধে। শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় চলাকালীন সময় ওই মুদি দোকানদার বিদ্যালয়ের ভিতরে তাকে লাঞ্ছিত ও মারপিট করেছে।

বুধবার বেলা ৩ টায় উপজেলার বাগালী ইউনিয়নের বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলাম বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় স্কুলের অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের ভবনের নিচতলায় চতুর্থ শ্রেণির ক্লাসে ছিলেন সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে স্থানীয়

মুূদি দোকানদার মুজাহিদ ইসলাম লাটিম পিতা মমতাজ সানা শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে শিক্ষককে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় শিক্ষকের হাতে থাকা নির্দেশিকা কাঠি তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে মারপিট করতে থাকে এবং ক্লাস থেকে ধরে নিয়ে স্কুলের মাঠে নিয়ে যায়। ধস্তাধস্তিতে শিক্ষকের গায়ে থাকা পাঞ্জাবি ছিড়ে যায়। শিক্ষকের পকেটে থাকা নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্কুলে ঝালমুড়ি বিক্রেতা এক নারী চিৎকার করলে স্কুলের সহকারী শিক্ষিকা বের হয়ে ঐ যুকবের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে শিক্ষককে রক্ষা করে। বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিথী বিশ্বাস বলেন, আমি উপরের তলায় ক্লাসে ছিলাম। ক্লাস শেষে অফিসে এসে দেখি স্যার অফিসের ভিতরে এসে দাড়িয়ে আছে।

স্যারের গায়ে থাকা পাঞ্জাবি ছেঁড়া ও স্যার খুব কাপছে। পরে ছেলে-মেয়েদের কাছে শুনতে পাই স্যারকে এক লোক ক্লাসে এসে গালিগালাজ ও মারপিট করছে। এ বিষয়ে জানতে চাইলে মোঃ মুজাহিদ হোসেন (লাটুম) বলেন, আমি উনার কাছে টাকা পাবো, উনার বাড়িতে গিয়ে উনাকে খুঁজে পাইনি তাই ওনার প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেই টাকা চাইতে।

ঐ শিক্ষককে মারপিট করার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, বায়লারহানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা বিষয়টা আমাকে ফোন করে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।