1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদক প্রতিরোধে খুলনা মহানগর বিএনপির ৪দিনের কর্মসুচি ঘোষনা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

মাদক প্রতিরোধে খুলনা মহানগর বিএনপির ৪দিনের কর্মসুচি ঘোষনা

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। যার ফলে শিল্প ও বন্দর নগরী খুলনা আবারো অশান্ত হয়ে উঠেছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খুলনা থেকে মাদকের অবাধ বাণিজ্য বন্ধে মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে খুলনা মহানগরীকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, মাদক ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা ও মাদকমুক্ত খুলনা বির্নিমানে’ মহানগর বিএনপির প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, মাদকের ভয়াল থাবায় আক্রান্ত আজ খুলনা মহানগরী।

যার প্রধান শিকার কোমলমতি শিক্ষার্থীরা। মাদক সেবীর সংখ্যা উদ্বেগের। মাদক নিরাময় কেন্দ্রের তথ্যানুযায়ী আসক্তদের ৭০ শতাংশই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী।

যাদের বয়স ১৪-২২ বছরের ভেতর। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
খুলনায় এমন অবস্থা হয়েছে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সহজলভ্য হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানেও থেমে নেই মাদকের বেচাকেনা।

মাদককে কেন্দ্র করে খুলনায় খুনোখুনি বেড়েছে। মাদকের উৎস নষ্ট করতে না পারলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, প্রতিনিয়ত নগরীতে অভিনব পন্থায় আর সু-কৌশলে মাদকের বেচাকেনার আড়ালে থাকা রাঘব-বোয়ালদের ছত্রছাত্রায় ক্রমশই ছড়িয়ে পড়ছে মাদক নামক ব্যাধি।

মাদকে আসক্তির কারণে ক্রমশই সমাজে বেড়ে উঠছে নানা প্রকার সামাজিক অপরাধ। যার মধ্যে রয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণসহ বহুল সামাজিক অপরাধ। ঔষধ কোম্পানির প্রতিনিধি সেজে, মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে, স্কুল কলেজের ইউনিফরম পড়ে, পাগল ও ভিখারির বেশে এবং ভ্রাম্যমাণ হকার সেজে অনেক ব্যবসায়ী মাদকসেবীদের কাছে পৌঁছে দিচ্ছে গাজা, ইয়াবা, মদ, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী।

যুব সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বিরত রাখার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে মাদক প্রতিরোধে সকলে মিলে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার জন্য আহবান জানান। খুলনাকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে মহানগর বিএনপির পক্ষ থেকে ৪দিনের কর্মসুচি ঘোষনা করেন।

কর্মসুচির মধ্যে রয়েছে, শনিবার (১০ মে) নগরীর খালিশপুর থানার ৭, ৮ ও ১০ ওয়ার্ডের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী বিকাল ৪টায় চিত্রালী বাজার।

রবিবার (১১ মে) খালিশপুর থানার ৯, ১৪ ও ১৫নং ওয়ার্ডে মাদক বিরোধী র‌্যালী বৈকালী মোড়। সোমবার (১২ মে) ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে র‌্যালী স্থানীয় বিএনপি অফিস। ১ ও ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী র‌্যালী বিকাল ৪টায় র‌্যালী গেটে।

এড. মনা মাদক বিরোধী কর্মসুচি সফল করতে খুলনাবাসিসহ বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খালিশপুর থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মাসুদ-উল হক হারুন, গাজী আফসার উদ্দীন, মোঃ মাহমুদ আলম মোড়ল, মোঃ সাইফুল আলম,কাজী সামীম,মোঃ জাহিদুল হোসেন, হায়দার আলী তরফদার, গোলাম মোস্তফা ভুট্রো, সাইফুল ইসলাম, আমিন আহমেদ, আরিফুল ইসলাম বিপ্লব, সবুজ হোসেন, মাহফুজুর রহমান মাজু, শেখ নুরুল ইসলাম, আব্দুল কাদের মল্লিক, আসমত আলী, হালিম শেখ, বাচ্চু শেখ, এস আরিফুর রহমান শিমুল, সহিদুজ্জামান জুয়েল, মাহাবুব আলম, নুরুল হুদা পলাশ, সৈয়দ নাদিম আশফাক, শেখ মোজাফর,সৈয়দ তানভীর আহম্মেদ, মহানগর বিএনপির মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, ইয়াসীন আরাফাত রুমী, সৈয়দ হুমায়ূন কবীর (রানা কবীর) প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।