ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সৈয়দা নার্গিস আলীকে আহবায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।
আজ রাতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক এ্যাড হালিমা আক্তার খানম, সদস্য মোসান্মাৎ আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এ্যাড জাহানারা পারভীন, মোসান্মাৎ সালমা বেগম, শাম্মী চৌধুরী মলি।
আহবায়ক কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।