1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবীতে  মানববন্ধন ও স্মারকলিপি পেশ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবীতে  মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

মো. আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় ‘নিরাপদ সড়ক চাই’- এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক ও জনপথ এর সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (৪ মে) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার ছোট-বড় যানবাহন কালনা-নড়াইল-যশোর-বেনাপোল সড়ক ব্যবহার করছে। কিন্তু সড়কটি নামমাত্র মহাসড়ক থাকলেও বাস্তবে তা অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। দ্রুতগামী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং মানুষ প্রাণ হারাচ্ছেন।

বক্তারা আরও জানান, বিগত সরকারের আমলে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে ছয় লেনের কাজ শুরু করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সিনিয়র নেতা স. ম. লুৎফর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন  জুয়েল সহ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সড়ক ও জনপথ এর সচিব বরাবর  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।