1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন জয়ন্ত কুমার কুন্ডু গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন জয়ন্ত কুমার কুন্ডু গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা||বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, গণতন্ত্র ক্ষুধার্থ ১২ কোটি ভোটার উন্মুখ হয়ে আছেন নির্বাচনের। প্রায় দেড় যুগ ভোটাধিকার বঞ্চিত দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের অধীর আগ্রহে অপেক্ষা করছে।

দেশের জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখন বিএনপি গণতন্ত্রের একমাত্র শক্তি হিসেবে দেশের মানুষের পাশে দাড়িয়েছে নির্মোহভাবেই।

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/পৌরসভা সর্বপরি জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চলছে। ঠিক একই ভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের মানুষ চরম দুঃশাসনের শিকার হয়েছে। অবৈধ হাসিনা সরকার লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। জনগনের ভোটাধিকার হরণ করেছেন।

গুম-খুন করেছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। যারই ফলশ্র“তিতে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। শেখের ব্যাটি শেখ হাসিনা পালায় না বলে দম্ভোক্তির একদিন পরেই কিন্তু তিনি পালিয়েছেন।

বিএনপি নেতাকর্মী-সমার্থকদের দায়িত্ব উল্লেখ করে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর শ্রদ্ধা যাতে ক্ষুন্ন না হয়, জনগনের চাহিদা মতো একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়- সে জন্যই অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে।

নির্বাচিত দেশপ্রেমিক সরকার না থাকলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে না। নির্বাচিত সরকার না থাকলে বিদেশী বিনিয়োগ আসে না। উন্নয়নমুলক কর্মকান্ড হয় না। কারণ অনির্বাচিত সরকারের জনগনের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না।

সে কারণেই অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনার আহবান জানিয়েছেন তিনি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো.মনিরুজ্জামান মন্টু। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা মন্টু বলেন, দেশের মানুষ কিন্তু এখনো নিরাপদ নয়।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারবার আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আধিপত্য দেশের লোলুপ দৃষ্টি আমাদের দেশের উপর রয়েছে। আমাদের শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীলতার সৃষ্টির পায়চারী করছে।

মনে রাখতে হবে; বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, তবে প্রভু নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ থাকলে বিএনপি নেতাকর্মীদের আশেপাশেও প্রতিদ্বন্দ্বিতায় কেউ আসতে পারবে না।

সকল মতভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের ইস্পাত কঠিন ঐক্যের আহবান জানিয়েছেন তিনি।
সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু।

দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ শেখ হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শরীফ ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম নূর, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।
দ্বিতীয় পর্বে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯জন ভোটার কাউন্সিলর গোপন ব্যালেটের মাধ্যমে দু’টি শীর্ষ নেতৃত্ব নির্বাচন করেন।

মাত্র এক ভোটের ব্যবধানে ২২০ ভোট পেয়ে জাসেদ কবির জুয়েল সভাপতি নির্বাচিত হয়েছে। অন্যদিকে, আব্দুল্লাহ আল মামুন নিপু ২৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।