1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা টেইলজি গ্রুপের ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

খুলনা টেইলজি গ্রুপের ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় এই সর্বপ্রথম অফিসিয়ালি ইলেকট্রিক বাইক আনলো টেইল জি । গতকাল ৩০ এপ্রিল বুধবার নগরীর গল্লামারি এম এ বারি সড়কে ইভি কর্নার নামে একটি ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন হয়।

টেইলজি ও এডিশন গ্রুপের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত খুলনায় এটি সর্বপ্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের শোরুম। সর্বপ্রথম ফিতা কেটে কেটে উদ্বোধন করেন শোরুমটির স্বত্বাধিকারী সেলিনা নাসরিন।

এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল করিম হামিম, হেড অফ বিজনেস রেজাউল হাসান, সেলস ম্যানেজার ওবায়দুল ইসলাম পলাশ, হেড অফ সার্ভিস হৃত্বিক রায়, সেলস এক্সিকিউটিভ লিটন দাস অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, খুলনায় এই প্রথম ইলেকট্রিক বাইকের শোরুম উদ্বোধন হলো। এই কোম্পানির যশোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, রাজশাহী ও ঢাকাতে শোরুম রয়েছে ।

বাইকগুলো পরিবেশ বান্ধব ও টেকসই। এই বাইকগুলো মাত্র ১৫ থেকে ২০ টাকার বিদ্যুৎ চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে। চার্জ হতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা। এখন পর্যন্ত সাইবেই ও মেংশু নামে দুইটি মডেল বাজারে এসেছে।

সাইবেই ১৫০০ ওয়াট সম্পন্ন, যেটা ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে। মেংশু এক হাজার ওয়াট সম্পন্ন এবং চলবে ৮৫ কিলোমিটার।

এছাড়া অন্যান্য মোটর বাইকের মত রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফির ঝামেলা নেই। এছাড়া দুমাস পর থেকেই কিস্তিতে বাইক ক্রয় করা যাবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।