1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ২ ভাই হত্যা মামলার স্বাক্ষীর বাড়িতে ব্যাপক ভাঙচুর লুটপাট  - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় ২ ভাই হত্যা মামলার স্বাক্ষীর বাড়িতে ব্যাপক ভাঙচুর লুটপাট 

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

আলমগীর, নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরান শেখ ও জিয়ারুল শেখ নামে দু’ভাই হত্যার ঘটনায় মামলার পর বাদী পক্ষের সাক্ষী আরিফ হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে শনিবারর বেলা ২ টার দিকে আরিফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, এক তলা বিশিষ্ট বাড়ির বিভিন্ন দেয়াল ভাঙা, জানালার গ্রিল, দরজাসহ ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙাচুরা অংশ পড়ে আছে। বাদ যায়নি ঘরের মধ্যে ও বাইরে থাকা টয়লেটও। এছাড়া পাশের একটি ছোট ঘরেও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী আরিফ হোসেন অভিযোগ করে বলেন, চর-মল্লিকপুর গ্রামের দুই ভাই হত্যা মামলায় আমি এক নম্বর সাক্ষী। বিভিন্ন সময়ে আসামিরা ও তাদের পক্ষের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করেন, চাঁদার টাকা না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার আমার বাড়িতে এসে আমার বাবা মোশাররফ হোসেনকে হত্যা মামলার আসামিরা বলে – ‘কাকা তুমি টাকা দিলে না, তুমার বাড়ির কিছু থাকবেনানে।’ এরপর শুক্রবার আসামি পক্ষের লোকজন আমার বাড়ি-ঘর ভাঙচুরসহ লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।

এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।