1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম।

শনিবার (৫এপ্রিল) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত প্রায় ১৭বছর রাজপথে থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা পালিয়ে গেলেও এখনো সেই কাঙ্খিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি যথাযথভাবে ভাবে বাস্তবায়ন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে দেশ স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

তিনি ৩১দফা প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদদের সাথে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। রিপোর্টার্স ক্লাবের সদস্য সহকারী শিক্ষক আবু হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার আহবায়ক সহকারী অধ্যাপক শেখ খায়রুজ্জামান রনজু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম এর দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি তার অসাধারণ মায়া মমতা, সহযোগিতা, চিকিৎসাসেবার ভূয়সী প্রশংসা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে গণমানুষের নেতা ডা. শহিদুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে চারটির পরিবর্তে অতীতের সেই ৫টি আসন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,

সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শিরুজ্জামান শিরুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।