1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদার ইন্দুহাটী এলাকায় প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত  - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেরখাদার ইন্দুহাটী এলাকায় প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি  ||তুচ্ছ ঘটনা নিয়ে তেরখাদার ইন্দুহাটী এলাকায় সম্প্রতি প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়। এ ব্যাপারে হিরাপ মোল্যা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , ইন্দুহাটি বিলের মধ্যে পুকুরের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে ইন্দুহাটী গ্রামের ওমর মোল্লার নেতৃত্বে কতিপয় লাঠিয়াল বাহিনী একই এলাকার সুরাপ মোল্লা , হাকিম মোল্লা , শামীম মোল্লা,ইয়াসিন মোল্লা , হামিম মোল্লা , তামিম মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

আসামী পক্ষরা শুধু মারপিট করেই ক্ষান্ত হয়নি। তারা শাক দিয়ে মাছ ঢাকতে কিছুদিন পর বিজ্ঞ আদালতে মামলার বাদী হীরাপ মোল্লা সহ সাতজনের নাম উল্লেখ করে প্রতিপক্ষ গ্রুপ একটি মিথ্যা অভিযোগ দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায় , মামলার বাদী জাফর হোসেন মোল্যা , পিতা মৃত সেলিম মোল্যা ( প্রকৃত নামা নবীর মোল্লা , পিতা সুলতান মোল্লা ) আদালতে অভিযোগটি করেন।

এলাকাবাসী বলেন , এ ঘটনার কোনো ভিত্তি নাই। সরে জমিনে পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায় , অভিযোগে উল্লেখিত ঘটনার স্থান , ঘটনার কোনো কিছুই এলাকাবাসী বলতে পারেনা। এলাকাবাসী জানায় , এই মামলাটি একটি সাজানো নাটক। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আগে হিরাপ মোল্যাদেরকে মারপিট করেছে এবং পরে তাদের বিরুদ্ধে একটি কাল্পনিক মামলা তাদের বিরুদ্ধে দায়ের করে।

এলাকার অনেকেই বলেন , এ ধরনের কাল্পনিক , মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা আদালতে মিথ্যা প্রমানিত হবে। এ ব্যাপারে এলাকার সাবেক মেম্বার অহিদুল কাজী বলেন , জাফর হোসেন মোল্যা আদালতে ৭ জনের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন সেটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
তিনি বলেন , ওমর মোল্যা গ্রুপ কর্তৃক হিরাপ মোল্যাদের উপর হামলা ও মারপিট করার পর থেকে অদ্যাবধি ইন্দুহাটী এলাকায় কোনো প্রকার মারামারি , হামলা বা গোলমালের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন , জাফর হোসেন মোল্লা নামে ইন্দুহাটী এলাকায় সেলিম মোল্যার কোনো পুত্র নেই।
অহিদুল কাজী বলেন , যতদূর জানি জাফর হোসেন মোল্লার প্রকৃত নাম নবীর মোল্লা পিতার নাম- সুলতান মোল্লা।
তিনি নিজের নাম আড়াল করে ছদ্মনাম ব্যবহার করেছেন। ইন্দুহাটী এলাকার বাসিন্দা ও ছৌদি প্রবাসী মোঃ আব্দুল হাকিম মোল্যা বলেন , জাফর হোসেন মোল্যা নামে এ এলাকায় কোনো লোক নেই।
নবীর মোল্যা ছদ্মনাম ( জাফর হোসেন মোল্যা ) ব্যবহার করে হিরাপ মোল্যাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
তিনি বলেন , উক্ত মামলায় উল্লিখিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। ঘটনার স্থানসহ ঘটনায় উল্লিখিত সবই মিথ্যা বানোয়াট , ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ।
তিনি বলেন , এ ধরণের ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। তাছাড়া এ সব ঘটনা প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল মাত্র। আব্দুল হাকিম বলেন , সরেজমিনে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। তিনি আরও বলেন , জাফর হোসেন মোল্যার ( প্রকৃত নাম নবীর মোল্যা ) বিরুদ্ধে তেরখাদা থানাসহ বিভিন্ন উপজেলায় একাধিক মামলা আছে। যা তদন্তে প্রকাশ পাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।