1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে বিয়ানকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

যশোরে বিয়ানকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি ||যশোরে বিয়ানকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টায় বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে। গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলাম কুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সিরাজুল হাসির মেজে মেয়ের শ্বশুর।অন্যদিকে, বিয়ান হাসি বেগম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে সিরাজুল ওই বাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান। এছাড়া হাসিরও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়।

পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসি বেগম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিকে, হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা জানান, পূর্বশত্রুতার জেরে হাসি, তার মেয়ে মনিকা ও দুলাভাই মনিরুল সিরাজুলকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া চোখেও গুরুতর জখম করেন। অন্যদিকে, হাসি বেগম অভিযোগ করেন সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে। এছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পান, সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়। এছাড়া হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।