1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

শ্যামনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এ সফলতা পায়।

গত ২৭ মার্চ ২০২৫, বিকেল ৪টা ১০ মিনিটে শ্যামনগর থানার গাবুরা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে সালাউদ্দিন গাজী ও মো. আবু বক্কর সিদ্দিক গাজীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে।

১,সালাউদ্দিন গাজী (৩৮), পিতা-মৃত হাসান গাজী, সাং-কাঁকশিয়ালী, থানা-কালিগঞ্জ।২. মো. আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), পিতা-আরশাদ আলী গাজী, সাং-চিংড়িখালী (৩নং ওয়ার্ড)।৩. মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), পিতা-ইউনুস আলী গাজী, সাং-গাবুরা (২নং ওয়ার্ড)।৪. মো. আতিকুর রহমান সাজু (৩৮), পিতা-মো. আ. গফুর গাজী, সাং-গাবুরা (২নং ওয়ার্ড)।৫. মো. শাহাজাহান গাজী (৩৫), পিতা-মো. ছাকাত গাজী, সাং-৯নং সোরা, থানা-শ্যামনগর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা ও আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা ও অন্যান্য জেলায় একাধিক মামলা রয়েছে।

১সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫টি মামলা। ২. মো. আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭টি মামলা।৩, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে ৩টি মামলা। ৪. মো. আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে ৩টি মামলা। ৫. মো. শাহাজাহান গাজীর বিরুদ্ধে ৩টি মামলা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা নং-৩১, তারিখ-২৮.০৩.২০২৫, ধারা-৪১৩ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং মোটরসাইকেল চুরির মতো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।