1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীর কেডিএ এভিনিউস্থ (তেঁতুলতলা মোড়ে) সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

নগরীর কেডিএ এভিনিউস্থ (তেঁতুলতলা মোড়ে) সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে আজ। ’৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয়। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।

দিবস টি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে
খুলনা মহানগর বিএনপি ২৬ শে মার্চ বেলা ২টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ (খুলনা ২) নজরুল ইসলাম মঞ্জু, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসুন, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এ মাহেন্দ্রক্ষণে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির পথে কাজ করার শপথ গ্রহণ করি।’ তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর দেশের মানুষ এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। স্বৈরাচারী শাসক জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে চেপে বসে তাদের স্বাধীনতা ও মৌলিক সব অধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র-শ্রমিক-জনতার সফল গণঅভ্যুত্থান দেশের মানুষকে স্বৈরাচারের রাহুগ্রাস থেকে মুক্ত করেছে।’
পাশাপাশি তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে, তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নতুন প্রজন্মের জন্য একটি  নিরাপদ সুখী, সুন্দর এবং উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব, এবং কর্তব্য ।

বিশেষ অতিথি ছিলেন  বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মোশারফ হোসেন, আরিফুজ্জামান আপু, আসাদুজ্জামান মুরাদ, সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট গোলাম মাওলা, আলমগীর হোসেন আলম, অ্যাডভোকেট আব্দুস সোফান সরদার, মেহেদী হাসান দিপু ইসাক তালুকদার, তাজ, মনিরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, কামরুল আলম খোকন, মাওলানা আব্দুল গফফার, সাকায়েত হোসেন সুলতান সালাউদ্দিন সুমন, আনোয়ার হোসেন বাবলু, চঞ্চল, জামাল মোড়ল, নিয়াজ আহমেদ তুহিন, কামরান হাসান, ইমরান হোসেন, খালেক গাজী, ইউনুস শেখ, মাসুদ রেজা, মোস্তফা জামান মিন্টু, লিটু পাটোয়ারী, ওয়াদুজ্জামান শিমুল, ফাহিম আহমেদ রুবেল, হারুন অর রশিদ, আতিকুর রহমান লিটন, রাজীব খান রাজু, সোহেল আহমেদ লিটন, শামীম রেজা মুজিবুর রহমান ফয়েজ প্রমূখ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।