1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি|| শেষ সময়ে জমে উঠেছে খুলনার ঈদের বাজার। দোকানগুলোতে বাহারি পোশাক-জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

সাধ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। পাকিস্তানি পোশাকের ডিজাইন, এমব্রয়ডারি সুন্দর হওয়ায় এবার ঈদের বাজারে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক।

যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- আগা নূর, জিমি-চু, নূরস, বিনতে নূর, অর্গানজা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তের কেনাকাটা শুরু হয়ে গেছে।

চাকরিজীবীরা বোনাসের টাকা হাতে পেয়েছেন। তাই দোকানগুলোতে ক্রেতাও বেড়েছে। সব মিলিয়ে নগরীতে জমজমাট বেচাকেনা।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায়,  খুলনার বড়বাজারের খান বস্ত্র বিতানের ইকরামুল ইসলাম বলেন, ঈদের বেচাকেনা জমে উঠেছে। এবার ক্রেতাদের কাছে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি।

নগরীর সাউথ সেন্ট্রাল রোডের বস্ত্র কাননের স্বত্বাধিকারী জাবের হোসেন বলেন, এবারের ঈদে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি। সাদা বাহার, আলিয়া কাট, ফারসি কাট, সারারা, গারারা এসব পোশাক বেশি চলছে। বিক্রিও হচ্ছে ভালো। পোশাকের দাম গতবারের মতোই রয়েছে। বেশি একটা বাড়েনি।

জলিল সুপার মার্কেটের খুলনা ব্যাগ বাজারের স্বত্বাধিকারী মো.সাইদুল ইসলাম বলেন , ঈদের পোশাকের পাশাপাশি অনেকেই নতুন হ্যান্ড ব্যাগ, পার্টি ব্যাগসহ নানা ধরনের ব্যাগ কিনছেন। বিক্রিও ভালো হচ্ছে।

খুলনা শপিং কমপ্লেক্স থেকে কেনাকাটা শেষ করা শাহ নেওয়াজ বাপ্পি এক ক্রেতা বলেন, ঈদের বাজারে পোশাকের দামে এবার ব্যবসায়ীরা চড়া মূল্যে বিক্রয় করতে পারছেন না। কারণ ভোক্তা অধিকারের মনিটরিং খুবই সচেতন, যা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে পোশাকের দাম।

বিএল কলেজ শিক্ষার্থী মাহমুদ হোসেন বলেন, এ বছর বাজারের অবস্থা মোটামুটি ভালো। পোশাক-আশাকের দামও কিছুটা হাতের নাগালে। খুলনার শিববাড়ি থেকে নিজের ও পরিবারের জন্য বেশকিছু পোশাক কেনাকাটা করেছি।

খোঁজ-খবর নিয়ে দেখা গেছে, নিউ মার্কেট ও খুলনা শপিং কমপ্লেক্সের চেয়ে বড়বাজার, মশিউর রহমান মার্কেট, আড়ং, খাজা খানজাহান আলী হকার্স মার্কেট, নিক্সন মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, ইশা চেম্বার, আক্তার চেম্বার, ডাকবাংলা সুপার মার্কেট, খান টাওয়ার, সেফ অ্যান্ড সেভ, মালেক চেম্বার শিববাড়ি মোড়ের মতো প্রধান শপিং সেন্টারগুলোতে ঈদ বাজারের ব্যস্ততা এখন তুঙ্গে।

বিত্তবান ক্রেতারা বড় শপিং সেন্টারগুলোতে ভিড় করছেন এবং মধ্যবিত্ত ক্রেতারা বড়বাজার ও নিক্সন মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় পোশাক কিনছেন।

ফুটপাতে বসা অস্থায়ী বাজারগুলো থেকে কেনাকাটা করছেন নিম্নবিত্ত ক্রেতারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।