1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১ - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, খুলনা ব্যুরো || খুলনার দিঘলিয়া থানা পুলিশ গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় এমদাদ গাজী নামক জনৈক ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানা পুলিশ চন্দনীমহল এলাকা হতে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ এমদাদ গাজী (৩৭)। গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের একজন মুরগীর ব্যবসায়ী। ভিকটিম চন্দনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়ীতে বসবাস করে এবং বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে । ভিকটিমের ভাড়া বাসা চন্দনীমহল বাজার সংলগ্ন হওয়ায় বাজারের উপর দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করতে থাকে।

এরই ধারাবাহিকতায় অনুমান এক বছর পূর্বে স্থানীয় একজন ভ্যান চালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগী কাটার কথা বলে ভিকটিমকে তার মুরগীর দোকানে নিয়ে যায় এবং রাত অনুমান ১টা পর্যন্ত মুরগী কাটার কাজ করায়। রাত গভীর হওয়ায় এবং বাজারে কোন লোকজন না থাকায় গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমকে মুরগীর দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সাথে ধর্ষণের ঘটনা ঘটায়। গত ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত মোঃ এমদাদ গাজী ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে শীঘ্রই কাবিন করে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। পরে বিবাহ না করে ভিকটিমকে বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শন করে ।

এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত এমদাদ গাজী কে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।