1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

২১ মার্চ ২০২৫ তারিখে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নোমান হোসেন-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, এএসআই (নিঃ) মোঃ হান্নান মিয়া ও এএসআই (নিঃ) মোঃ আঃ সালামসহ সঙ্গীয় ফোর্স।

গোয়ালডাঙ্গা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন মোঃ আছাদুল বিশ্বাস (৪০), পিতা-মৃত মোকাম বিশ্বাস, সাং-বড়দল, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-১৫(৩)২৫ রুজু করা হয়েছে।

আরার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন মোঃ শিমুল হাসান (২১), পিতা-মোঃ নাজিমুদ্দীন মালী, সাং-আরার, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-১৬(৩)২৫ রুজু করা হয়েছে।

একটি নিয়মিত মামলায় ৮নং খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার সরদার (৬৪), পিতা-মৃত জয়নুদ্দিন সরদার, সাং-তুয়ারডাঙ্গা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, থানার এলাকা থেকে গ্রেফতার হন। তার বিরুদ্ধে মামলা নং-২০(৭)২৪ রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আশাশুনি থানার ওসি জনাব মোঃ নোমান হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।