1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফিলিস্তিনের গাজায় ও ভারতে মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

ফিলিস্তিনের গাজায় ও ভারতে মুসলিমদের উপরে হামলার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা || ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একইভাবে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর আক্রমণ ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রদায়িক অপশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মুহতারাম সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহা. মাহদী হাসান মুন্না, সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি বনি আমিন, জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল হক, দাওয়াহ সম্পাদক আতিক হাসান, ওসমান নাদিম, শাহাদাত হুসাইন, রাকিবুল হাসান, মাসুম বিল্লাহ, নাইম হাসান, শাহরিয়ার তাজ, আমিনুর ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।