1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দিঘলিয়ার খেয়াঘাটে ইজারাদারের সঙ্গে নানা সমস্যা, আদালতের রায় অমান্য - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

খুলনার দিঘলিয়ার খেয়াঘাটে ইজারাদারের সঙ্গে নানা সমস্যা, আদালতের রায় অমান্য

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || খুলনার দিঘলিয়া উপজেলার আওতাধীন বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন)-এর কাছ থেকে বৈধ ইজারা নেওয়া সত্ত্বেও খেয়াঘাট ভোগ দখল করতে স্থানীয় কতিপয় ব্যক্তি নানা সমস্যার সৃষ্টি করছে। এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিআইডব্লিউটিএ এর ইজারাদার শেখ মোঃ আকবর আলী।

গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খুলনা নদী বন্দর থেকে একটি ওয়ার্ক অর্ডার গ্রহণ করেন শেখ মোঃ আকবর আলী। এরপর ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঘাট গুলো বুঝে পাওয়ার পর খুলনা জেলা পরিষদ ও খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একাধিকবার বলপ্রয়োগ করে। পরবর্তীতে নানা জটিলতার কারণে ইজারাদার শেখ মোঃ আকবর আলী আদালতের দ্বারস্থ হন। ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তিনি স্ট্যাটাস কোটেশন পান (সিপি নং – ৩১৫৮/২০২৪)।

আইনগতভাবে যেহেতু তাকে ঘাটগুলিতে টোল আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, তবুও কিছু মহল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। এছাড়া, শেখ মোঃ আকবর আলীর দাবি, এ পর্যন্ত তিনি দুইবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এ বিষয়ে গত বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোহাঃ মাসুদ পারভেজ, ইজারাদার শেখ মোঃ আকবর আলী, জেলা পরিষদের কর্মকর্তারা, এবং দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন। ইজারাদার শেখ মোঃ আকবর আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলে ইউএনও তা দেখতে অস্বীকার করেন।এছাড়া, আলোচনা সভার পর থেকে বারাকপুর খেয়াঘাটে টোল আদায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে।

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। সিদ্ধান্ত যেটা নেওয়ার, তা বিজ্ঞ আদালতের রায়ের ভিত্তিতে বিআইডব্লিউটিএ এবং জেলা পরিষদ কর্তৃপক্ষ নেবেন। এ ব্যাপারে আগামী সোমবার জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে একটি মিটিং ডাকা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।