1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সফল পোনা ব্যবসায়ী ও চিংড়ি চাষী পাইকগাছা,র গোলাম কিবরিয়া রিপন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সফল পোনা ব্যবসায়ী ও চিংড়ি চাষী পাইকগাছা,র গোলাম কিবরিয়া রিপন

  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬১ বার শেয়ার হয়েছে

ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি || দেশের সাদা সোনা খ্যাত রপ্তানিজাত বাগদা চিংড়ির সিংহভাগ উৎপাদন হয় উপকূলীয় অঞ্চল খুলনার পাইকগাছা-কয়রা উপজেলায়।

৮০ দশকে চিংড়ি চাষ এঅঞ্চলে শুরু হয়। শুরু থেকেই সনাতন পদ্ধতিতে চিংড়ি উৎপাদন শুরু হলেও মাঝে মধ্যে আধা নিবিড় পদ্ধতির চাষের ঝুকি নিয়েছেন অনেকে। কিন্তু বেশিরভাগ চাষী সফল হতে পারেননি। বর্তমানে পাইকগাছা উপজেলা সদরের রয়্যাল ফিস ট্রেডিংয়ের সত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে সফল হয়েছেন।

গোলাম কিবরিয়া রিপনের জন্ম ও বেড়ে ওঠা খুলনার রায়ের মহল বয়রা এলাকায়। ১৯৯৬ সালে মার্টার্স পাশ করে চাকরির পিছে না ছুটে পিতা নজিরউদ্দিনের মত একজন আদর্শবান ব্যবসাী হওয়ার পণ করেন। পিতার চাউলের আড়তের ব্যবসায় যোগ নাদিয়ে ভিন্ন ব্যবসা করতে প্রথমে শুরু করেন ঠিকাদারী ব্যবসা।

গোলাম কিবরিয়া রিপন ২০০১ সালে ঠিকাদারী ব্যবসা বাদ দিয়ে শুরু করেন বাগদা চিংড়ির পোনার (রেনু) ব্যবসা। পোনার ব্যবসার সাথে ২০০৭ সালে পাইকগাছায় ১৫০ বিঘা জমি হারি নিয়ে শুরু করেন বাগদা চিংড়ি চাষ। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একদিকে পোনা ব্যবসা অন্যদিকে উন্নত সনাতন পদ্ধতির চিংড়ি চাষ। ফলে দ্রুত প্রসার ঘটে ব্যবসার।

শিক্ষা জীবন থেকেই গোলাম কিবরিয়া রিপন হতে চেয়েছিরেন একজন সফল উদ্যোগক্তা। চাকরী করবোনা চাকরি দিব এমানসিকতাই তাকে এপর্যন্ত নিয়ে এসেছে। নিজের লক্ষ্য বাস্তবায়ন করতে তিনি কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে গড়ে তুলেছেন রয়্যাল ফিস ট্রেডিং এবং রয়্যাল ফিস কালচার নামে দুটি  প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত হ্যাচারিসহ অনন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

এ ব্যাবসায়ে অসমান্য অবদান রাখা এবং স্বাবলম্বীর কারণে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়েছেন অসংখ্য পুরুস্কার। বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সম্পদ দান করে বর্তমানে ৫০ বছর বয়সে তিনি দানবীর খ্যাতি অর্জন করেছেন। এবং বিশিষ্ট সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।খ্যাতি অর্জন করেছেন শিল্পপতি ও দানবীর হিসেবেও।

তিনি ২০১৩ সালে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে প্রথমবার উপজেলার শ্রেষ্ঠ চিংড়ি চাষী নির্বাচিত হন। এরপর ২০১৬, ১৭, ১৮, ১৯ সালে পরপর চার বার উপজেলার শ্রেষ্ঠ পোনা ও চিংড়ি চাষি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ সালে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট বাগদা পোনা ও চিংড়ি চাষীর পুরস্কার লাভ করেন।

এ বিষয়ে গোলাম কিবরিয়া রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন,এ উপজেলায় আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় ১৮ ‘শ বিঘার  ৬ টি বাগদা চিংড়ী ঘের প্রতিষ্ঠা করেছি। যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার চিংড়ি বিদেশে রপ্তানি হচ্ছে। ২০২৪ সালে তার চিংড়ি ঘের থেকে ৫ কোটি ২০ লাখ টাকা মুল্যের চিংড়ী উৎপাদন করেন। প্রতিষ্ঠান গুলোতে স্থায়ী ভাবে ৭৬ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। সিজনে এর পরিধি বেড়ে হয় প্রায় ৪শ জন। পাশাপাশি গোলাম কিবরিয়া রিপনের চিংড়ি চাষে সাফল্য দেখে উপজেলার অধিকাংশ মানুষ আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে চিংড়ি চাষে ঝুঁকছেন।

এদিকে বিগত সরকারের আমলে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কয়রা ও পাইকগাছা উপজেলায় লবণ পানির চিংড়ী চাষ বন্ধের গভীর চক্রান্ত শুরু হলে ঘের এবং চিংড়ি চাষিদের সাথে নিয়ে অর্থ শ্রম মেধা দক্ষতা কাজে লাগিয়ে কোটি কোটি টাকার আয়ের উৎস দেশের সাদা সোনা খ্যাত রপ্তানিজাত বাগদা চিংড়ী চাষ শিল্পকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। এবং চিংড়ি চাষ রক্ষার্থে এবং আন্দোলনে নেতৃত্বে দেওয়ার জন্য চিংড়ী চাষী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, আসলেই গোলাম কিবরিয়া রিপন একজন সফল পোনা ব্যবসায়ী ও চিংড়ি চাষী। উন্নত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করে তিনি সফলতা ও স্বাবলম্বীর পাশাপাশি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।