1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে ট্রলার ফেলে পালালেন জেলেরা, ৩০ কেজি পারশে মাছের পোনা উদ্ধার - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

সুন্দরবনে ট্রলার ফেলে পালালেন জেলেরা, ৩০ কেজি পারশে মাছের পোনা উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

কয়রা প্রতিনিধি || তখনো ভোরের আলো ফোটেনি। সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ করে ফিরছিলেন জেলেদের একটি দল। বনের ভেতর দিয়ে তাঁদের দ্রুতগতির ট্রলার এগোচ্ছিল লোকালয়ের দিকে। এমন সময় সেখানে হাজির হন বনরক্ষীরা। তাঁদের দেখে মাছ ফেলে পালিয়ে যান জেলেরা।

পরে ট্রলার থেকে ৩০ কেজি পারশে মাছের পোনা উদ্ধার করেন সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। আজ রোববার ভোরে সুন্দরবনের খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদে এ ঘটনা ঘটে।

সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা পারশে মাছের পোনা নিয়ে কয়রা বন আদালতে নিয়ে আসতে দুপুর হয়ে যায়। আজ দুপুর শাড়ে ১২ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় দেখা যায় । উদ্ধার করা পারশে মাছের পোনা গুলো আদালতে আনা হয়েছে। আদালত ভবনের কাছে গর্ত করা হচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন বন রক্ষী। তারা জানান আদালতের নির্দেশে মৃত পারশে মাছের পোনা গুলো পুঁতে ফেলা হচ্ছে। সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদে জেনেছিলাম, যে সুন্দরবনে অসাধু জেলেরা অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ করে লোকালয়ে ফিরছিলেন। এরপর কয়েকজন বনরক্ষীকে নিয়ে সুন্দরবনের আড়পাঙ্গাসী নদী ও কপোতাক্ষ নদের মাঝামাঝি আমরা ওত পেতে থাকি। আমরা ভোরের আফছা আলোয় দেখতে পায়।

একটি ট্রলার খুব ধীরগতিতে কপোতাক্ষ নদ ধরে লোকালয়ে দিকে যাচ্ছিল। টর্চ লাইটের আলো ফেলতেই জেলেরা ট্রলার গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। আমরা তাদের পিছু নিই, কিছুদূর যাওয়ার পরে জেলেরা ট্রলার ফেলে পালিয়ে যান। আনোয়ার হোসেন জানান, ওই ট্রলার তল্লাশি করে ৩০কেজি পারশে মাছের পোনা পাওয়া যায়। এবং নিষিদ্ধ ফাসের জাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পোনা ধরার জন্য ব্যবহারিত জালের কারণে নষ্ট হয় লাখ লাখ প্রজাতির জলজ প্রাণী।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউের পাইকগাছা লোনা পানি গবেষণা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী। একটি পারশে পোনা আহরণের বিপরীতে ১১৯ চিংড়ি ৩১২ প্রাণী কণা ও ৩১ টি অন্যান্য প্রাণী কণা ধ্বংস হয়। সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা, এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কোথাও পারশে পোনা ধরার সুযোগ নেই। তারপরেও অসাধু কিছু ব্যক্তির কারণে আমাদের সুন্দরবন সুরক্ষা ভালো উদ্যোগগুলো নষ্ট হযে যাচ্ছে। জনবল সহ নানা সংকট থাকা সত্ত্বেও আমরা পারশে পোনা নিধন বন্ধে চেষ্টা করছি। এর সঙ্গে ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।