1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

লোহাগড়ায় জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || বাংলাদেশ জামায়াত ইসলাম লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়ায় জাকাত শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (৮ মার্চ) বিকাল ৫ টায় জামায়াত ইসলাম লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়া ড্রিম হেভেন কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন লোহাগড়া পৌর আমীর মো.ইকরামুল হক।

সাধারণ সম্পাদক মো. জামিরুল হক টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতই ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নড়াইল জেলা জামাতই ইসলামের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামাতই ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. আলমগীর হুসাইন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতই ইসলাম লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা মো. হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মো. সেকেন্দার আলী, জামাত নেতা মুফতি মাওলানা মো. ইমরান হুসাইন, মো.বাদশা মিয়া, মোঃ এমদাদুল হক,মো.খালিদ হোসেন, ওসমান শিকদার, মো. মতিয়ার রহমান,

মো. সাহাবউদ্দিনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু বলেন, ‘দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। আগামী ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। নির্বাচন নিয়ে কোন কোন মহল সময় ক্ষেপণ করতে চাচ্ছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার আরও আন্তরিক ও দায়িত্বশীল হবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের’।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। ইফতার মাহফিলে জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।