1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার! আইনশৃংখলা পরিস্থতির চরম অবনতি - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার! আইনশৃংখলা পরিস্থতির চরম অবনতি

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুইআবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে।

ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। সে ওই এলাকার মৃতঃ খাদেমুল ইসলাম’র ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় ।

বটিয়াঘাটা থানার ওসি( তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৩৭১। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অপরদিকে গত বৃহষ্পতিবার গোধূলি লগ্নে উপজেলার খুলনা- চালনা মহাসড়কের মল্লিকের মোড় এলাকায় চক্রাখালীর শিবানী টিকাদার নামে এক মহিলার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা ।

সে ওই এলাকার সার্ভেয়ার বিশ্বজিৎ টিকাদার’র স্ত্রী । এর এক সপ্তাহের মধ্যে মল্লিকের মোড় সংলগ্ন খ্রীষ্টান চার্চের সামনে কালভার্টের কাছ থেকে অবঃ শিক্ষক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে একই কায়দায় মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা । তার এক সপ্তাহ পূর্বে উপজেলার ভাদগাতী সার্বজনীন গোবিন্দ মন্দিরে সংঘবদ্ধ একটি চোরচক্র গভীর রাতে মন্দিরে চুরি সংঘটিত করে পালিয়ে যায়।সম্প্রতি বটিয়াঘাটা উপজেলার চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে ।

যে কারণে সাধারণ মানুষের জানমাল রক্ষায় অনিশ্চয়তা দেখা দিয়েছে । সচেতন মহলের অভিযোগ থানার খোদ ওসি জন সাধারণের জানমাল রক্ষায় মনোনিবেশ না করে, নাশকতা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের এবং ধরপাকড় নিয়ে বেশি ব্যস্ত থাকায় অপরাধিরা একের পর এক সুযোগটা কাজে লাগিয়ে অপরাধ মূলক কর্মকান্ড ঘটিয়ে চলেছে। শুধু তাই নয়,গত কয়েক দিন ধরে প্রকাশ্য দিবালোকে উপজেলা বাজার সদর সহ আশপাশ এলাকায় ২/৩ টি মোটরসাইকেল, চার্জার ভ্যান ও ইজিবাইক চুরি সংঘটিত হলেও একটিও চুরি কিংবা ছিনতাইয়ের সাথে জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি থানা পুলিশ। কত মাসে উপজেলা সুন্দরমহল এলাকা থেকে দুইটি গরু চুরি হয়। চোর সিন্ডিকেটের একজনকে আটক হলেও বাকিরা রয়েছে ধরা শোয়ার বাইরে। সব মিলিয়ে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থা ধারন করেছে ।

অন্যদিকে ধর পাকড় ও গ্রেফতার এঁড়াতে এলাকার অধিকাংশ বাড়িতে পুরুষ শূণ্য থাকায় বসত গৃহে গৃহবধূ ও মেয়েরা রয়েছে শংঙ্কার ভিতর। অতিস্বত্বর মানুষের জান-মাল রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।

এ ব্যাপারে থানার ওসি মোস্তফা খায়রুল বাশার’র সরকারি ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।