1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় নির্বাচন অফিসের আয়োজনে ৭ ম ভোটার দিবস পালিত হয় - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক

দিঘলিয়ায় নির্বাচন অফিসের আয়োজনে ৭ ম ভোটার দিবস পালিত হয়

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩২৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা|| তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা দিঘলিয়া উপজেলায় ৭ম ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার ২রা মার্চ সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন ২০২৪ জুলাই আগস্টের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে বৈধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় প্রতিনিধি নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে ভোটাররা। তিনি নতুন ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কামনা করেন।

ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী (তনু) , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান , বাদশা গাজী প্রমুখ। খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, আদিকাল থেকে জঙ্গল কেটে বিভিন্ন গোত্র বসবাস শুরু করেন সেই থেকে গোত্রের নেতা নির্বাচনের বিষয়ে ভোটের প্রথা চালু হয়েছে। কালের বিবর্তনে জনবসতি বৃদ্ধির সাথে সাথে নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো গনতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে সেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই।

আমরা সৌভাগ্যবান কারণ আমরা গনতন্ত্রের চর্চা করি গণতন্ত্রকে মনে প্রানে বিশ্বাস করি। নারী পুরুষ একত্রে ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোটাধিকার অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ১লা জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্ৰহনকারী ভোটার নিবন্ধনে অংশ নিতে পারবে।

খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ চলমান কার্যক্রমে উপজেলার সেনহাটি ইউনিয়নে ৩ ও ৪ মার্চ , আড়ংঘাটা ইউনিয়নে ৬ মার্চ, যোগীপোল ইউনিয়নে ৭ ও ৮ মার্চ , দিঘলিয়া ইউনিয়নে ৯ , ১০ ও ১১ মার্চ নিবন্ধন করা হবে। এছাড়াও নিবন্ধন থেকে বাদ পড়া ভোটারদের নিবন্ধনের জন্য আগামী ১২ মার্চ সুযোগ থাকছে। পূর্বে এ উপজেলার ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৭০ জন।বর্তমান এ উপজেলায় ভোটার রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩ শত১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৪ শত ৭৮ জন, মহিলা ভোটার ৬৫ হাজার ৮ শত ৩২ জন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।